×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-১০-১৯
  • ১৯৩ বার পঠিত
ফেনী ব্যুরোঃ

ফেনী জেলায় এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে বড় ধরনের ধস নেমেছে। গত বছর ৬১ শতাংশ পাসের হার থেকে এবার তা নেমে এসেছে ৪৮ শতাংশে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও প্রায় অর্ধেকে নেমেছে। তবে বরাবরের মতো এবারো ফেনী গার্লস ক্যাডেট কলেজ শতভাগ পাশের পাশাপাশি ৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে কুমিল্লা বোর্ডে সেরা তালিকায় জায়গা করে নিয়েছে।

চলতি বছরে ফেনী জেলায় মোট ৪২টি কলেজের ১০ হাজার ৩৫৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৫ হাজার ৪৪ জন কৃতকার্য হয়েছে। পাসের হার ৪৮ দশমিক ৭২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৪৪ জন।

গত বছর ১০ হাজার ৯৩৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৬ হাজার ৭৪১ জন পাস করেছিল। তখন পাসের হার ছিল ৬১ দশমিক ৬৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৫৩৯ জন। ফলে এক বছরে ফলাফলে বড় ধস নেমেছে।

ফলাফল প্রকাশের পর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা দেখা গেছে। অনেকেই বলছেন, আগের সরকারের সময় পড়াশোনায় মনোযোগ কমে গিয়েছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রকৃত ফলাফল প্রকাশ হওয়ায় এখন শিক্ষার বাস্তব চিত্র সামনে এসেছে।

ফেনীর উপজেলাভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সদর উপজেলায় সর্বোচ্চ পাসের হার ৬০ দশমিক ৬৩ শতাংশ। এখানেই ২১৭ জন জিপিএ-৫ পেয়েছে। সোনাগাজীতে পাসের হার ৪৮ দশমিক ৭২, ছাগলনাইয়ায় ৪৫, দাগনভূঞায় ৩৯, পরশুরামে ৩২ এবং ফুলগাজীতে ২৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। ছাগলনাইয়া উপজেলায় ১৭ জন, দাগনভূঞা, সোনাগাজী ও পরশুরামে ৩ জন করে এবং ফুলগাজীতে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

ফেনী গার্লস ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. বদরুন নাহার বলেন, ‘বোর্ডের ফলাফল সামগ্রিকভাবে খারাপ হলেও আমাদের কলেজের ফলাফল গৌরবজনক। সব শিক্ষার্থী জিপিএ–৫ পেয়েছে, যা আমাদের জন্য আনন্দের।’

ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এনামুল হক বলেন, ‘এ বছর তাদের কলেজ থেকে ১ হাজার ৩৯৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১ হাজার ৯৮ জন পাস করেছে। পাসের হার ৭৯ দশমিক ৩৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৫০ জন।’ তিনি জানান, ফলাফল হাতে পাওয়ার পর অনেক শিক্ষার্থী ও অভিভাবকের চোখে ছিল হতাশা।

ফেনীর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো. তায়বুল হক বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরানোর উদ্যোগ নেয়া হয়নি। আগের সরকারের সময়ে ফলাফল যাচাইয়ে কিছুটা শিথিলতা ছিল, এবার তা ছিল না। তাই এবারের ফলাফলই দেশের শিক্ষার প্রকৃত চিত্র।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat