×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৬-০৯-১৩
  • ২৩ বার পঠিত

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার কোনো আইনগত বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সর্বস্তরের জনগণের জন্য অন্তর্ভুক্তিমূলক ও প্রতিনিধি মূলক রাখতেই এই ব্যবস্থা অব্যাহত রয়েছে, যাতে সাধারণ মানুষ শিক্ষাগত সনদের সীমাবদ্ধতা সত্ত্বেও জনপ্রতিনিধি হিসেবে সেবা করার সুযোগ পান।

স্থানীয় সরকারের কাঠামো শক্তিশালীকরণ এবং তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক প্রক্রিয়া সুসংহত করার বিষয় তুলে ধরে তিনি আরও জানান, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে জনগণই চূড়ান্ত ভূমিকা পালন করে, তাই কেবল শিক্ষাগত যোগ্যতাকে শর্ত না বানিয়ে মেধা, সততা ও জনসেবার মনোভাবকে বেশি প্রাধান্য দেওয়া উচিত।
একই সাথে স্থানীয় সরকারের বিভিন্ন প্রশাসনিক স্তরকে আরও গতিশীল ও জবাবদিহিমূলক করতে সরকারের চলমান বিভিন্ন উন্নয়ন কর্মসূচি ও নীতিগত সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে বলেও পুনর্ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat