×
সদ্য প্রাপ্ত:
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল জাতীয় সংসদে অর্থমন্ত্রী: রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা এনবিআরের আন্দোলন: ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর প্রাণহানি, আক্রান্ত ৯১৭ মিঠামইনে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ, আহত ৩০ শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী
  • প্রকাশিত : ২০২৬-০৯-০৭
  • ২ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত ১০টি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি পুনর্গঠন ও গঠন করা হয়েছে। এর মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ বরকতুল্লাহ বুলু।

রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কণ্ঠভোটে এসব কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসরণ করে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মণি স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করেন।

নবগঠিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পদাধিকারবলে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী। কমিটির অন্য সদস্যরা হলেন:

  • আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম (রাজবাড়ী-১)

  • রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২)

  • মোহাম্মদ আইনুল হক (সিরাজগঞ্জ-৩)

  • মোহাম্মদ লুৎফর রহমান (টাঙ্গাইল-৪)

  • ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান (ঠাকুরগাঁও-৩)

  • শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল (খুলনা-২)

  • মারজিয়া বেগম (সংরক্ষিত মহিলা আসন-৩৮)

  • মোহাম্মদ মাসুদ পারভেজ (চুয়াডাঙ্গা-১)

সংস্কৃতি মন্ত্রণালয় ছাড়াও একই দিনে কার্যপ্রণালী বিধি অনুযায়ী কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, শ্রম ও কর্মসংস্থান, খাদ্য, প্রাথমিক ও গণশিক্ষা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক, মৎস্য ও প্রাণিসম্পদ, যুব ও ক্রীড়া এবং নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিসমূহ গঠন ও পুনর্গঠন করা হয়েছে।

জাতীয় সংসদের এই স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগসমূহের প্রশাসনিক কার্যকারিতা পর্যালোচনা, নীতিনির্ধারণী সুপারিশ প্রদান এবং সরকারি সার্বিক কর্মকাণ্ডে সংসদীয় নজরদারি ও স্বচ্ছতা নিশ্চিতকরণে প্রধান ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat