×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-২৫
  • ১০২ বার পঠিত

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:রনি 

‘সড়কে চলুন নিয়ম মেনে’ শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে অনুষ্ঠিত হলো জনসচেতনতামূলক ক্যাম্পেইন। আজ ২৫ নভেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার বাতিরকল মোড়ে আয়োজন করা হয় এ কর্মসূচি।

স্বেচ্ছাসেবী নাগরিক সংগঠন জনউদ্যোগ ও নিরাপদ সড়ক চাই (নিসচা) ময়মনসিংহ শাখার যৌথ উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আইইডি’র সহায়তায় ক্যাম্পেইনটি বাস্তবায়িত হয়।

কর্মসূচিতে বক্তারা ময়মনসিংহ জেলা ট্রাফিক বিভাগ, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতা কামনা করে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন পরামর্শ ও প্রস্তাবনা তুলে ধরে 
ট্রাফিক ব্যবস্থাপনায় অংশ নেন।

জনউদ্যোগ সদস্য আলী ইউসুফ বলেন, “ময়মনসিংহ শিক্ষা ও সংস্কৃতির নগরী। লক্ষ লক্ষ মানুষের এই শহরে নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। পথচারীরা যেন নিরাপদে রাস্তা পার হতে পারে এটা আমাদের অধিকার এবং প্রত্যাশা।”

নিরাপদ সড়ক চাই ময়মনসিংহ শাখার সভাপতি ও জনউদ্যোগ সদস্য আব্দুল কাদের চৌধুরী মুন্না বলেন, “ট্রাফিক আইন না মানলে সড়ক কখনই নিরাপদ হবে না। ট্রাফিক সিগনাল মেনে চলতে হবে; রাস্তায় বাম পাশ সবসময় খালি রাখতে হবে। গাড়িচালক থেকে পথচারী সবাইকে সচেতন হতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জনউদ্যোগ সদস্য আতাউর রহমান, জহিরুল আমীন রুবেল, আইইডি ময়মনসিংহ কেন্দ্রের ব্যবস্থাপক নূর নাহার বেগম, সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংস্থার সভাপতি ইমতিয়াজ আহমেদ এবং জনউদ্যোগের সদস্য সচিব শাখাওয়াত হোসেন।

ক্যাম্পেইনে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরাও অংশ নেন। এছাড়াও আনন্দ মোহন সরকারি কলেজের বিভিন্ন শিক্ষার্থীরা, আইইডি ময়মনসিংহ কেন্দ্রের হিসাবরক্ষক মো. নূরুল খায়ের তালুকদার, প্রোগ্রাম অর্গানাইজার সূবর্ণা দাস, নন্দিতা সাহা ও রিমা পাল সহ আরো অনেকেই স্বেচ্ছাসেবক হিসেবে ট্রাফিক ব্যবস্থাপনায় অংশ নেন।

আয়োজকরা জানান, নগরবাসীর সচেতনতা বৃদ্ধি ছাড়া সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়। তাই ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat