×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৬-০২-০৭
  • ১১৩ বার পঠিত
কালিয়াকৈর প্রতিনিধি 
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দুরা খেলার মাঠে ৩ হাজার শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান অলিম্পিয়াড। প্রথম বারের মতো এমন আয়োজনে উচ্ছ্বসিত শিক্ষার্থী, অবিভাবক ও এলাকাবাসী। 

শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় শুরু হওয়া ১ ঘন্টাব্যাপী পরীক্ষাটি শেষ হয় বিকেল সাড়ে ৪ টার দিকে৷ পরীক্ষা চলাকালীন সময়ে অভিভাবকেরা মাঠের বাহিরে অবস্থান নেন৷ পরীক্ষার দায়িত্বে থাকেন বিভিন্ন স্কুল কলেজের অর্ধশতাধিক শিক্ষক। 

অলিম্পিয়াড অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্যরা জানান, গাজীপুর জেলা ও উপজেলার ৯৬ টি স্কুলের বাছাইকরা প্রায় ৩ হাজার শিক্ষার্থীরা এ অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশ নেন৷ অলিম্পিয়াডে অংশগ্রহণে সুযোগ পায় ৮ম, ৯ম ও ১০ম শ্রেনীর শিক্ষার্থীরা। পরীক্ষা শেষে বিজয়ী ১০ জন শিক্ষার্থীকে ১০ হাজার করে নগদ অর্থ, কেস্ট ও সনদ প্রদান করা হবে৷ 

বিজ্ঞান অলিম্পিয়াডের আহবায়ক সরোয়ার হোসেন আকুল বলেন, এই আয়োজনের উদ্দেশ্য এই এলাকার বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়া ও ধীরে ধীরে দেশবিদেশের অলিম্পিয়াডের জন্য প্রস্তুত করা৷ আমাদের পূর্ব চান্দুরা স্পোর্টিং ক্লাব সবসময় শিক্ষাকে কিভাবে অগ্রসর করা যায় সেটা নিয়ে কাজ করে৷ পরে আমাদের এলাকার বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা যখন এই আয়োজনের কথা বলে, তখন তাদেরকে সহযোগী করার আশ্বাস দিয়ে শুরু করি৷ 

কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যাপক এস.এম. খালিদ হোসেন হোসেনের সভাপতিত্বে অলিম্পিয়াড অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. এইচ. এম. ফখরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন সরকারি সাদত কলেজের 
অধ্যাপক শাহজাহান আলী, কালিয়াকৈর সরকারি কলেজে উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইফতেখারুল ইসলাম প্রমুখ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat