×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৬-০২-০৭
  • ৯১ বার পঠিত
মোঃআল আমিন, স্টাপ রিপোর্টার  বরগুনা জেলা ঃ আসন্ন ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নৌবাহিনীর পাঁচ হাজার সদস্যকে প্রস্তুত করা হয়েছে জানিয়েছেন নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। 

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় বরগুনা সার্কিট হাউজ মাঠে হেলিকপ্টারযোগে অবতরণ করেন নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। পরে বরগুনা টিটিসিতে নৌবাহিনীর অস্থায়ী কন্টিজেন্ট কমান্ডারের কার্যালয়ে ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, অতীতের যে কোন নির্বাচনের তুলনায় এবছর নির্বাচনে আমাদের সশস্ত্র বাহিনীর সংখ্যা অনেক বেশি। পূর্বের নির্বাচন গুলোর থেকে প্রায় দ্বিগুণ। আমরা সবাই একসাথে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করছি। এ সময়ে তিনি নৌবাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে বলেন, আমি চাই এই নির্বাচনে আপনারা প্রত্যেকে নিরপেক্ষতার সাথে আপনাদের দায়িত্ব পালন করবেন। একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা অঙ্গীকারবদ্ধ। পরবর্তীতে তিনি বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচনীয় মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat