×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৬-০২-০৫
  • ১১৯ বার পঠিত

এমদাদুল হক, স্টাফ রিপোর্টার, জামালপুর

উদ্ভাবিত উচ্চফলনশীল ধান,  সরিষা, চিনাবাদাম ও তিল চাষে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত জামালপুরে। 
বিনা উৎপাদন বৃদ্ধি ও আধুনিক বীজ সংরক্ষণ কলাকৌশল জানলেন কৃষকরা
৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার (২০২৬ খ্রি.) সকালে
জামালপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্রের উদ্যোগে “বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল সরিষা, চিনাবাদাম ও তিল ফসলের পরিচিতি, চাষাবাদ পদ্ধতি, ফসল কর্তন ও বীজ সংরক্ষণ কলাকৌশল” শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রশিক্ষণ কক্ষ, বিনা উপকেন্দ্র, জামালপুরে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনা, ময়মনসিংহের পরিচালক (গবেষণা) ড. মাহবুবা কানিজ হাসনা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মো. মাহবুবুল আলম তরফদার, ড. রেজা মোহাম্মদ ইমন, ড. মো. হাসানুজ্জামান, ড. মাহবুবুর রহমান খান, কৃষিবিদ এমদাদুল হক, সাদিয়া তাসমিন এবং কৃষিবিদ মো. আলম শরীফ খান
প্রশিক্ষণে বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল তেলজাতীয় ফসলের বিভিন্ন জাত, আধুনিক চাষাবাদ পদ্ধতি, সঠিক সময়ে ফসল কর্তন এবং উন্নত বীজ সংরক্ষণ কৌশল সম্পর্কে কৃষকদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। বক্তারা বলেন, নতুন প্রযুক্তি ও গবেষণালব্ধ জাত ব্যবহারের মাধ্যমে তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়ানো সম্ভব, যা দেশের ভোজ্যতেলের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিচালক (গবেষণা) ড. মাহবুবা কানিজ হাসনা, ড. মাহবুবুল আলম তরফদার, সদর থানা কৃষি কর্মকর্তা এমদাদুল হক, ড. রেজা মোহাম্মদ ইমন এবং কৃষিবিদ মো. শরীফ আলম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রশিক্ষণটি “তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প (বিনা অঙ্গ)”-এর অর্থায়নে এবং বিসিসিটিএফ প্রকল্পের সহযোগিতায় আয়োজন করা হয়। এতে স্থানীয় কৃষকরা অংশ নিয়ে আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে বাস্তবমুখী জ্ঞান অর্জন করেন।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ কৃষকদের দক্ষতা বাড়াবে এবং ভবিষ্যতে এলাকায় তেলজাতীয় ফসলের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat