×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৬-০২-০৪
  • ১১৫ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

জনি হোসেন, (নীলফামারী)


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “তিস্তাতো এ অঞ্চলের মানুষের নিয়ামত ও অহংকার হওয়ার কথা ছিল। এখন তিস্তার নাম একসাগর দুঃখ। আমরা কথা দিচ্ছে তিস্তাকে জীবন দিবো ইনশাআল্লাহ। তিস্তা আর কঙ্কাল-মরুভূমি থাকবে না। তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্র বিন্দু ইনশাআল্লাহ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নীলফামারী ও লালমনিরহাট জেলা জামায়াতের যৌথ আয়োজনে বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী ও লালমনিরহাট জেলার সীমানায় অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়াস্থ হেলিপ্যাড মাঠে ১১ দলীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

আমিরে জামায়াত বলেন, “তিস্তা থেকে হাইড্রো পাওয়ার হবেএখানকার পানি সারা উত্তরবঙ্গকে উর্বর করে তুলবে। আর নদী ভাঙনের কবলে পড়ে বছরের পর বছর হাজার হাজার পরিবারকে নিঃস্ব হতে হবে না। আমরা কথা দিচ্ছি যে কোন মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। কারো লাল চোখ আমরা পরোয়া করবো না। আমার দেশ আগেএ দেশের জনগণের স্বার্থ আগে। আমরা কারো স্বার্থে আঘাত দিবোনা। কিন্তু আমাদের স্বার্থে কেউ এসে বাগরা দেবে তা আমরা মেনে নিবো না।

আমিরে জামায়াত আরো বলেন,“ তোরাতো পালাক্রমে দেশ শাসন করলিতা আমার দেশটাকে দেশ হিসাবে গড়লি না কেন প্রশ্ন তুলে তিনি বলেনএ দেশের মানুষ তোমাদের দেখেছে ভাইঅনেক দেখেছে। এবার একটু বিশ্রামে যাও। এবার আমাদেরকে একটু সুযোগ দাও। আমরা কথা দিচ্ছিআমরা বসন্তের কোকিল নয়আমরা ইহজগতের বন্ধুআর পরজগতে আল্লাহর কাছে বলি সেখানেও আমাদের বন্ধু বানিয়ে রাখিও। 

তিনি অভিযোগ তুলে বলেন, “বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গ গরিব নয়বরং ইচ্ছাকৃতভাবে এই অঞ্চলকে পিছিয়ে রাখা হয়েছে। সৎ মায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সঙ্গে আচরণ করা হয়েছে। অথচ এই উত্তরবঙ্গই বাংলাদেশকে খাদ্য ও পুষ্টি সরবরাহ করে।

শফিকুর রহমান বলেন, “উত্তরবঙ্গ থেকে আগামী দিনে আর কোনো বেকারের মুখ দেখতে চাই না আমরা। প্রত্যেক যুবক-যুবতী ও নাগরিককে মর্যাদার কাজের মাধ্যমে দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্যে বন্ধ থাকা চিনিকলগুলো সহ সকল শিল্পকলকারখানা চালু করে শ্রমিকদের কর্মক্ষেত্র ফিরিয়ে আনা হবে।

এসময় আমিরে জামায়াত ১২ তারিখে প্রথম ভোটটি হ্যাঁ দেওয়ার আহ্বান জানিয়ে বলেনআপনারা যদি বিশেষ করে উত্তরবঙ্গের ৩৩ আসনে ১১ দলের আমাদের প্রার্থীদের উপহার দেন আমি কথা দিয়ে যাচ্ছিআল্লাহ  বাঁচিয়ে রাখলেআল্লাহ সুস্থ রাখলেআল্লাহযদি আমাদের হাতে দেশ গড়ার সুযোগ দেন ইনশাআল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেওয়ার জন্য আমরা লড়াই করে যাব। আপনাদের সাথে বেইমানি করব না। ১২ তারিখের পর ১৩ তারিখ হবে একটা নতুন সূর্য।

জনসভা স্থলে আমিরে জামায়াত আসার পূর্বেই জনসভাস্থলে তিস্তা অববাহিকার এলাকার নীলফামারী ও লালমনিরহাট জেলার ৭টি সংসদীয় আসনের মানুষজন সকাল থেকে দলে দলে আসতে থাকেন। যা নিমিষেই জনসভাস্থল ছাড়িয়ে তিস্তা ব্যারাজের সড়ক পর্যন্ত জনসমুদ্রে পরিণত হয়।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনতিস্তাপাড়ের জনসভা প্রস্তুতি কমিটির প্রধান লালমনিরহাট জামায়াত নেতা অধ্যাপক আতাউর রহমানলালমনিরহাট জেলা জামায়াতের সাবেক আমির এ্যাডঃ আব্দুল বাতেননীলফামারী ও লালমনিরহাট জেলার ৭টি আসনের প্রার্থী নীলফামারী ১ (ডোমার-ডিমলা) আসনের প্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তারনীলফামারী ২ (সদর) আসনের প্রার্থী আল ফারুক আব্দুল লতীফনীলফামারী ৩ (জলঢাকা) আসনের মাওলানা ওবায়দুল্লাহ সালাফীনীলফামারী ৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) আসনের আব্দুল মুনতাকিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat