×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৬-০২-০৪
  • ১১৮ বার পঠিত
এম এ হাসান, 
লালমোহন (ভোলা) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীর কেউ চাঁদাবাজি, টেন্ডারবাজি কিংবা অন্যায় কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ভোলা-৩ আসনের লালমোহন–তজুমুদ্দিন এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী, বিডিপি মনোনীত ফুলকপি প্রতীকের সংসদ সদস্য প্রার্থী নিজামুল হক নাইম উপস্থিত ছিলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, গত ৫৪ বছরে বিভিন্ন দল ক্ষমতায় এসেছে, জনগণ তাদের শাসন দেখেছে। তিনি অভিযোগ করে বলেন, একটি দল একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এবং তারা আবার ক্ষমতায় এলে চাঁদাবাজি ও জুলুম ফিরে আসবে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারী শ্রমজীবীদের জন্য কর্মঘণ্টা কমানো হবে। ৬০ বছরের ঊর্ধ্বে নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা এবং পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের ফ্রি চিকিৎসাসেবা দেওয়া হবে। ফ্যাসিবাদী সরকারের আমলে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও তিনি দাবি করেন। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থাপনা চালুর কথাও উল্লেখ করেন তিনি।
জনসভায় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত ফুলকপি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
ভোলা-৩ আসনের জামায়াতের আসন পরিচালক মাওলানা মো. আখতার উল্যাহর সভাপতিত্বে এবং জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি কাজী মো. শাহে আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম ছাদ্দাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন লালমোহন উপজেলা জামায়াতের আমির আবদুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat