×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১২-২৯
  • ২২২ বার পঠিত
‎মনির হোসেন 
‎স্টাফ রিপোর্টার 
‎
নেত্রকোনার মদন উপজেলায় শাওন (১৬) নামের এক দশম শ্রেণীর স্কুল ছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
‎
‎নিহত স্কুল ছাত্র শাওন উপজেলা গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী ভূঁইয়া হাটি গ্রামের দুলন মিয়ার ছেলে।
‎
‎
‎আজ সোমবার (২৯ ডিসেম্বর) উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী যতীন্দ্রগন বাজারের সামনের রৌহা হাওড়ে হিজল গাছের নিচে ধানের কৃষি জমিতে রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে 
‎পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে শাওনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।
‎
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল ছাত্র শাওন মদন সরকারি টি আমিন পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র । শাওন জাহাঙ্গীরপুর নানার বাড়ি থেকে পড়া লেখা করত।গতকাল ঢাকা থেকে বাড়িতে আসে শাওন। বিকালে কদমশ্রী বিকাল বাজারে তার দাদার দোকানে দাদার সাথে সাক্ষাত করে কথাবার্তা বলে দাদাকে বলে বাড়িতে চলে যাচ্ছি। সকালে রৌহা হাওরে পাওয়া গেল তার রক্তাক্ত মৃতদেহ।
‎
‎মদন থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হাসনাত জামান বলেন, স্কুল ছাত্র শাওনের রক্তাক্ত মরদেহ হাওরে পাওয়া গেছে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। লাশ ময়নাতদন্তের প্রক্রিয়াধীন রয়েছে। হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
‎তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat