×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-১২-২৯
  • ১৭২ বার পঠিত
এম এ হাসান,
 লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলা-৩ (লালমোহন–তজুমুদ্দিন) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি মনোনীত প্রার্থী মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার বিকাল সাড়ে ৪টায় তিনি আনুষ্ঠানিকভাবে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তাঁর সঙ্গে বিএনপির জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে লালমোহন বালিকা বিদ্যালয় মাঠে তাঁর নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে দোয়া ও মুনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করা হয় এবং নির্বাচনী প্রচারণা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার জন্য মহান আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করা হয়।
দোয়া ও মুনাজাত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন,
“আমি নির্বাচিত হলে লালমোহন ও তজুমুদ্দিনকে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলবো। জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করাই আমার প্রধান অঙ্গীকার।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ নানা ধরনের হয়রানি ও বৈষম্যের শিকার হচ্ছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি এলাকার উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং মানুষের জানমাল রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন।
মনোনয়ন জমা উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে ভোলা-৩ আসনে বিএনপি বিজয় অর্জন করবে এবং এলাকার সার্বিক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat