×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১২-২৭
  • ১৭৯ বার পঠিত
 কুষ্টিয়া থেকে শফিকুর রহমান শফিক

কুষ্টিয়ার ভেড়ামারা যাত্রী ছাউনীর সামনে (১৬ দাগ) সড়কের পিকআপ ভ্যান  ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর বাইকার নিহত হয়েছে। শুক্রবার বিকেল এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত দুজনের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় বিজনগর এলাকার সিয়াম ও রশিদ।
বেপরোয়া গতিতে বাইক চালিয়ে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কুষ্টিয়ার ভেড়ামারায় লালনশাহ সেতু মহাসড়কে পিকআপ ভ্যান  ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছে। আজ শুক্রবার রাত ৭টার দিকে সড়ক দুর্ঘটনাঘটে জানা যায়  নিহতরা হলেন, মোটরসাইকেল চালক  সিয়াম শেখ(১৬), পিতা- হাবিবুর রহমান, সাং- বিজনগর, থানা- মিরপুর, জেলা কুষ্টিয়া এবং নিহতের সাথে থাকা উপর জন আব্দুল কুদ্দুস শেখের ছেলে  আব্দুর রশিদ (১৬), তারা দুই জন এক‌ই এলাকার  আব্দুল কুদ্দুসের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও  পুলিশ সূত্রে জানা যায়, ৭টার দিকে ভেড়ামারা থানাধীন বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ ক্যানেলপাড়া হাসপাতাল রোডে হোসেন আলীর দোকানের সামনে পাকা  যাত্রী ছাউনি হতে ভেড়ামারা গামী পিকআপ ভ্যান  ( ঢাকা মেট্রো ন ১১-৭৭০৭) এবং গাড়িতে মুখোমুখি সংঘর্ষ হয়। 
স্থানীয়রা গুরুতর অবস্থায় লোকজন তাদেরকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ জাহেদুর রহমান দুর্ঘটনার সত্যতা স্বীকার করে, বলেন, উক্ত মোটরসাইকেল এবং ঘাতক ট্র্যাকটিকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat