×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-১২-২৩
  • ১৩০ বার পঠিত


ফেনী প্রতিনিধিঃ



বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ফুলগাজীতে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফেনী জেলা শাখা।
গতকাল মঙ্গলবার সকালে ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ’ রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।
ফেনী জেলা ড্যাব’র সভাপতি ডা. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. মোবারক হোসেন দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক উপ-সম্পাদক ডা. পারভেজ রেজা কানুন, ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ, ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া, ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুনসহ বিএনপি ও ড্যাবের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডা. বেলায়েত হোসেন ঢালি, ডা. আবু নাসের, চিকিৎসক কল্যাণ সম্পাদক ডাঃ মাহমুদ মান্নান অঞ্জন, ডা. আশফাক নবী কনক, ডা. ফারুক আহমেদ, ডা. সরোয়ার আলম, ডা. নুরুল করিম চৌধুরীসহ বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা। সার্বিক তত্ত্বাধানে ছিলেন ডা. জালাল উদ্দিন রুমি।
মেডিকেল ক্যাম্পে মেডিসিন, সার্জারি, গাইনি, আইইএনটি (নাক-কান-গলা), চর্মরোগ, গ্যাস্ট্রোএন্টারোলজি, কার্ডিওলজি, নিউরোলজি, নিউরো সার্জারি ও ডেন্টালসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা রোগীদের বিনাম‚ল্যে সেবা প্রদান করেন।
ডা. আবু নাসের বলেন, অসহায় ও সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই বিএনপি ও ড্যাবের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
চোখের রোগী হাবিব মাস্টার বলেন, “আমি চোখের সমস্যা নিয়ে এসেছিলাম। ডাক্তাররা খুব মনোযোগ দিয়ে দেখেছেন এবং প্রয়োজনীয় ওষুধও দিয়েছেন।”
আরেক রোগী পারুল আক্তার জানান, “আমার বাচ্চার শ্বাসকষ্টের সমস্যা ছিল। আমাদের মত নিম্ম মধ্যে আয়ের লোকেরা শহরে বড় ডাক্তার দেখানো সম্ভব নয়, এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প করাতে আমরা বড় ডাক্তার দেখাতে পারছি। এখানে এনে ভালোভাবে ডাক্তার দেখাতে পেরেছি, ওষুধও পেয়েছি।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat