×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-২৩
  • ৯৯ বার পঠিত
মোঃ রাফসান জানি, ভোলা

ভোলা জেলার লালমোহন উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা ভোলার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে ডিবি ভোলার এসআই (নিঃ) মোঃ আবু ইউসুফ সঙ্গীয় ফোর্সসহ লালমোহন থানাধীন বদরপুর ইউনিয়নের চরকচ্ছপিয়া ৮ নম্বর ওয়ার্ডে নাজিরপুর-লালমোহনগামী পাকা সড়কসংলগ্ন জনৈক মোঃ ফজলুল রহমান চেয়ারম্যানের বাড়ি যাতায়াতের ইটের সলিং রাস্তার মাথায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় সেখান থেকে মোঃ নাঈম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ৫০০ (পাঁচশত) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক নাঈম লালমোহন পৌরসভার কলেজপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম জিয়াউল হক এবং মাতার নাম মোসাঃ মনোয়ারা বেগম।
পুলিশ জানায়, আটক ব্যক্তি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ভোলা জেলা পুলিশ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat