×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১২-২৩
  • ১৪৯ বার পঠিত
মামুন মিঞা ' ফরিদপুর

ফরিদপুর জেলার বোয়ালমারীতে সংঘটিত একটি দস্যুতা মামলার অন্যতম আসামি মোঃ মনির শিকদার (৪৫)’কে র‌্যাব-১০ ও র‌্যাব-৪ এর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব সূত্র জানায়, গত ১ ডিসেম্বর ২০২৫ তারিখ রাতে বোয়ালমারী থানাধীন কালিয়ান্ড এলাকায় ভিকটিম মোঃ সাখাওয়াত হোসেনের বসতবাড়িতে একটি সংঘবদ্ধ দস্যুতা সংঘটিত হয়। রাতের খাবার শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে ২ ডিসেম্বর ভোর আনুমানিক ৩টার দিকে তিনজন মুখোশধারী দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। তারা দেশীয় অস্ত্র দেখিয়ে পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে স্টিলের বাক্স ভেঙে নগদ ৭ লাখ টাকা এবং প্রায় ১০ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের অভিযোগের ভিত্তিতে বোয়ালমারী থানায় মামলা নং-০৪ (তারিখ: ০২/১২/২০২৫) দণ্ডবিধির ৩৯২ ধারায় একটি মামলা রুজু করা হয়।
মামলার তদন্তের অংশ হিসেবে তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র‌্যাব-১০, ঢাকা অভিযান পরিচালনা শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে র‌্যাব-১০ (সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প) ও র‌্যাব-৪ (সিপিসি-২, নবীনগর ক্যাম্প) এর একটি যৌথ আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ মনির শিকদারকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat