×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-২২
  • ১৪৪ বার পঠিত
‎নিজস্ব প্রতিবেদক 
‎ভিডব্লিউবি কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের বিভিন্ন এলাকার  উপকারভোগী গ্রামীণ দুস্থ নারীদের মাঝে চলতি (ডিসেম্বর) মাসের চাল বিতরণ করা হয়েছে। ২২ ডিসেম্বর সোমবার উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন নারীদের মাঝে এ চাল তুলে দেন। এসময় ১৪৮ জন নারীদের ৩০ কেজি করে চাল দেওয়া হয়। 
‎বিতরণীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাত্তার ভুইয়া, সদস্য তপন কুমার ঘোষ, জামাল উদ্দিন, আকতার হোসেন, বাচ্চু ভুইয়া, শিল্পী আক্তার, নুর জাহান বেগমসহ আরো অনেকে। চাল বিতরণীয় অনুষ্ঠানে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দীন বলেন, 
‎ভিডব্লিউবি কর্মসূচির মাধ্যমে গ্রামীণ দুস্থ নারীদের জন্য এই চাল বিতরণ একটি মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ। সমাজের অসহায় ও পিছিয়ে পড়া নারীরা যেন খাদ্য নিরাপত্তার অভাবে কষ্টে না থাকেন, সে লক্ষ্যেই সরকার এই কর্মসূচি বাস্তবায়ন করছে। আমরা ইউনিয়ন পরিষদ থেকে স্বচ্ছতা ও ন্যায্যতার সঙ্গে প্রকৃত উপকারভোগীদের হাতে এই সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ভবিষ্যতেও সরকারের সকল সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নে আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat