×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-২২
  • ১২৮ বার পঠিত

পত্নীতলা নওগাঁ, প্রতিনিধিঃ


নওগাঁর পত্নীতলায় কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে হাইব্রিড ইরি-বোরো ধানের বীজ বিতরণ ও রাসায়নিক সার বিতরণের 'শুভ উদ্বোধন' করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর ) বেলা ১১টার সময় উপজেলা কৃষি অফিস-এর আয়োজনে, উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এসব পণ্য বিতরণ করা হয়।


অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আলীমুজ্জামান মিলন। অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম, এছাড়া উপজেলা উপ-সহকারী (উদ্ভিদ সংরক্ষণ) কর্মকর্তা মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় রবি ২০২৫-২০২৬ মৌসুমে (উপশী ও হাইব্রিড জাতের ধান আবাদ বৃদ্ধির জন্য) ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী (উদ্ভিদ সংরক্ষণ) কর্মকর্তা মশিউর রহমান বলেন, ‘উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার মোট ১৬ শ’ কৃষককে ৫ কেজি করে উন্নত জাতের ধানের বীজ, ৬০০ জনকে ২ কেজি করে, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজিসহ মোট ২০ কেজি সার প্রতি কৃষককে দেয়া হয়েছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সোহরাব হোসেন জানান, ‘২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার ১৬ শ‘ কৃষককে এসব পণ্য দেয়া হয়। উৎপাদন খরচ কমাতে এবং বোরো মৌসুমে ফসল উৎপাদন বাড়াতে এসব পণ্য দেয়া হয়।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আলীমুজ্জামান মিলন বলেন, ‘বিনামূল্যে দেয়া বীজ ও সার কৃষকরা সঠিকভাবে কাজে লাগালে নিজেদের চাহিদা মিটিয়ে দেশের খাদ্য ভাণ্ডারে জোগান দিতে পারবেন। সরকারের পক্ষ থেকে তাদের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat