×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১২-২২
  • ১৫৪ বার পঠিত

ফেনী প্রতিনিধিঃ



আগামী ২৫ ডিসেম্বর বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ফেনী জেলা ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টার থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খেজুর চত্বরে এসে এক সমাবেশে পরিণত হয়।

সমাবেশে ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন মামুন। তিনি বলেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের আগমনের দিন সকল নেতাকর্মীকে ঢাকায় গিয়ে তাকে স্বাগত জানাতে হবে। তারেক রহমানের এই আগমন গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে বলে তিনি মন্তব্য করেন।

সমাবেশে ফেনী জেলা ছাত্রদলের পাশাপাশি ফেনী পৌর ছাত্রদল, কলেজ ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat