×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০২-০৫
  • ১৭২ বার পঠিত

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

মেঘালয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আসামের ১০ জন শ্রমিক। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী ) মেঘালয়ের তাছকুর ছুটাঙ্গা এলাকায় একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। খনন কাজ চলাকালীন আচমকা বিস্ফোরণ হওয়ার সঙ্গে সঙ্গেই পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই চাপা পড়ে যান ১০ জন শ্রমিক। তাঁদের সকলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় উদ্ধারকারী দল। স্থানীয় প্রশাসন, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছে। ধসের কারণে উদ্ধার কাজে যথেষ্ট বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে। নিহত শ্রমিকরা সকলই আসামের বাসিন্দা বলে সূত্রে খবর। দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে খনির ভেতরে গ্যাস জমে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। প্রশাসনের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat