রাঙামাটির বিলাইছড়িতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ পালিত হয়েছে। আজ ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রবাসীদের অবদান এবং নিরাপদ অভিবাসনের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজেশ প্রসাদ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা, মোঃ সিরাজুল ইসলাম, এসআই, বিলাইছড়ি থানা। এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা দেশের অর্থনীতিতে প্রবাসীদের রেমিট্যান্সের অনস্বীকার্য ভূমিকার কথা স্মরণ করেন এবং দক্ষ জনশক্তি হয়ে বিদেশ গমনের ওপর গুরুত্বারোপ করেন।
"বিলাইছড়িতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ পালিত হয়েছে। আজ দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান। সভায় বক্তারা নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ ও দেশের উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা এবং থানার প্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।"