×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-১৫
  • ৯৫ বার পঠিত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

দলের অভ্যন্তরীণ বিভেদ ও মনোনয়ন নিয়ে ক্ষোভ থাকলেও শেষ পর্যন্ত দলীয় ঐক্যের স্বার্থে মুন্সীগঞ্জ-১ আসনের (শ্রীনগর–সিরাজদিখান) বিএনপির মনোনীত প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন মনোনয়ন বঞ্চিত প্রার্থীর নেতাকর্মীরা।

গতকাল সোমবার বেলা ১১টার দিকে সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত

দোয়া মাহফিলে এই সমর্থনের ঘোষণা দেওয়া হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও

বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরনের নেতৃত্বে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর অনুসারী উপজেলা বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে শেখ মো. আব্দুল্লাহর প্রতি সমর্থন জানান। নেতাকর্মীরা জানান, নির্বাচনী মাঠে বিএনপিকে শক্ত অবস্থানে নিতে তারা

ব্যক্তিগত অভিমান ও ক্ষোভ উপেক্ষা করে দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন।

এ সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন বলেন, মনোনয়ন না পাওয়ায় শুরুতে নেতাকর্মীদের মধ্যে হতাশা ও অসন্তোষ ছিল। তবে কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা এবং দলীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা ঐক্যবদ্ধ হওয়ার

সিদ্ধান্ত নিয়েছি। মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ সমর্থনের জন্য নেতাকর্মীদের প্রতি

কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সবাইকে সঙ্গে নিয়েই আমরা নির্বাচনী লড়াইয়ে এগিয়ে যাবো। ঐক্যবদ্ধ বিএনপিই বিজয়ের নিশ্চয়তা দিতে পারে।

জানা যায়, এই সমর্থন ঘোষণার ফলে স্থানীয় পর্যায়ে বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি এসেছে। দীর্ঘদিনের দলীয় কোন্দল কাটিয়ে ঐক্যবদ্ধ অবস্থান বিএনপির জন্য ইতিবাচক বার্তা বহন করছে। এ সময় আব্দুল কুদ্দুস ধীরনের নেতৃত্বে সমর্থন জানান সিরাজদিখান উপজেলা

বিএনপির সাবেক সদস্য সচিব আলি আনসার মোল্লা, রশুনিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মুস্তাক আহমেদ শ্যামল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহ আলম ও আজিজুল হক খান, ইছাপুরা ইউনিয়নের সাবেক সভাপতি কামরুজ্জামান লিপু, রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জে আই চৌধুরী লিটন, সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগেন, চিত্রকোট ইউনিয়নের সাবেক সভাপতি মজিবুর রহমান, বয়রাগাদী ইউনিয়নের সাবেক আহ্বায়ক মো. মোজাম্মেল হাওলাদার, মালখানগর

ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, উপজেলা কৃষক দলের সাবেক

সভাপতি বাবুল মাঝি, উপজেলা বিএনপির সাবেক সদস্য মাহবুব হোসেন রন্টু, জেলা সাবেক সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন আলতু, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম ফয়সাল, মালখানগর ইউনিয়ন যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সম্পাদক দেলোয়ার মোল্লাসহ প্রায় সহস্রাধিক নেতাকর্মী।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ

সম্পাদক এম হায়দার আলী, সহ-সভাপতি মোতাহার হোসেন ও মোয়াজ্জেম হোসেন

বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম সিদ্দিক মোল্লা, বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব সরকার, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল

হোসেন, যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন, সদস্য সচিব শাহাদাৎ সিকদারসহ বিএনপি

ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সিরাজদিখান উপজেলা বিএনপিতে দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সাবেক ও বর্তমান নেতৃত্বের মধ্যে এই বিরোধের অবসান ঘটায় দলীয় রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat