×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-১৪
  • ১৪৫ বার পঠিত

কুষ্টিয়া  শফিকুর রহমান শফিক

 কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবক শান্ত (২৪) এর লাশ ৮ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল শনিবার রাত সাড়ে ৭টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তার লাশ ফেরত দেওয়া হয়। নিহত যুবক দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মোহাম্মদপুর ডাংয়েরপাড়া গ্রামের শিপন আলীর ছেলে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনস্থ জামালপুর বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ১৫২/৭-এস সংলগ্ন ভারত ভূখন্ডে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে মহিষকুন্ডি বিজিবি কোম্পানী কমান্ডার ও ভারতের ১৪৬ বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ নিউউদয় বিএসএফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অংশ নেয়। পতাকা বৈঠক শেষ বিজিবি’র নিকট নিহত বাংলাদেশী যুবকের লাশ হস্তান্তর করে বিএসএফ। বিজিবি সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর আওতাধীন আশ্রায়ন বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ১৫৪/৩-এস-এর কাছে ভারতের অভ্যন্তরে ১০ থেকে ১২ জন বাংলাদেশি মাদক চোরাকারবারী মাদক পাচারের উদ্দেশ্যে ভারত প্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফ তাদের বাঁধা দিলে চোরাকারবারীরা বিএসএফ সদস্যদের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে বিএসএফ সদস্যরা পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে শান্ত গুরুতর আহত হয়। পরে বিএসএফ গুলিবিদ্ধ শান্তকে আটক করে চিকিৎসার জন্য ভারতের নদীয়া জেলার করিমপুর রুরাল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেলে তার মৃত্যু হয়। ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবকের লাশ পতাকা বৈঠকের মাধ্যমে ফেরতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফেরত আনা শান্তর মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সূত্র ধরে বিজিবি সূত্র আরো জানায়, ৫ ডিসেম্বর রাত ১.২০টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ আশ্রায়ন বিওপির প্রতিপক্ষ ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ এর নিউ উদয়া ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৪/৩-এস হতে আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে ১০-১২ জন বাংলাদেশী মাদক চোরাকারবারী ভারত হতে মাদক আনার উদ্দেশ্য গমন করলে বিএসএফ কর্তৃক বাধা প্রদান করলে মাদক চোরাকারবারীরা বিএসএফ উপর আক্রমন করে, যার প্রেক্ষিতে বিএসএফ সদস্য আত্মরক্ষার্থে বাংলাদেশী মাদক চোরাকারবারী শান্তকে শর্ট গান (নন লিথাল) দ্বারা ফায়ার করে আহত অবস্থায় আটক করে। এ ঘটনায় বিএসএফ কমান্ডেন্ট আহত ব্যক্তির সঠিক পরিচয় তদন্ত করে নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করেন। যার প্রেক্ষিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক আহত পরিচয় শনাক্ত করেন। এছাড়াও গত ৫ডিসেম্বর আনুমানিক ১২টা ঘটিকা হতে ১২.২০টা পর্যন্ত উপরোক্ত ঘটনার প্রেক্ষিতে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিএসএফ কর্তৃক মহিষকুন্ডি কোম্পানী কমান্ডারকে জানায় আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার নিমিত্তে নিকটস্থ ভারতীয় করিমপুর রুরাল হাসপাতালে ভর্তি করা হলে ওইদিন বিকেলে সে মারা যায়। এরই  প্রেক্ষিতে গত ৮ ডিসেম্বর বেলা ১১টা হতে ১টা ঘটিকা পর্যন্ত কুষ্টিয়া সেক্টর সদর দপ্তর প্রতিপক্ষ ভারতের বহরামপুর সেক্টর সদর দপ্তরের সাথে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা  বৈঠক অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) আওতাধীন জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫২/৭-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat