×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-১৩
  • ৯৫ বার পঠিত

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলায় কর্মরত দুটি সাংবাদিক সংগঠন—বদলগাছী সাংবাদিক সংস্থা ও বদলগাছী মডেল প্রেস ক্লাব—একত্রিত হয়ে আনুষ্ঠানিকভাবে “বদলগাছী উপজেলা প্রেসক্লাব” গঠন করেছে। সংগঠনটির ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে।

শনিবার ১৩ ডিসেম্বর বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের হলরুমে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে মোঃ ফেরদৌস হোসেন এবং সহ-সভাপতি পদে মোঃ ফারুক হোসেন নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আশিক হোসেন এবং প্রচার সম্পাদক পদে মোঃ লিটন হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মুজাহিদ হোসেন, অর্থ সম্পাদক পদে মোঃ ফিরোজ হোসেন এবং দপ্তর সম্পাদক পদে মোঃ রবিউল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মোঃ ফরহাদ হোসেন (১), মোঃ রুহুল আমীন (২) ও মোঃ ফিরোজ হোসেন (৩) নির্বাচিত হন।

নির্বাচনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করতে পেরে নবনির্বাচিত নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন। তারা জানান, ঐক্যবদ্ধ এই প্রেসক্লাব বদলগাছী উপজেলার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুসংহতকরণ এবং সাংবাদিকতার স্বাধীনতা ও স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat