×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-১২-১৩
  • ১৪৭ বার পঠিত

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভারতের অন্ধ্রে ভয়াবহ পথ দুর্ঘটনা। শুক্রবার (১২ ডিসেম্বর ) ভোরে অন্ধ্রপ্রদেশের আলুরি জেলার তুলসীপাকালু গ্রামের কাছে পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় যাত্রী বোঝাই বাস। ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সূত্রে প্রকাশ, অন্ধ্রপ্রদেশের চিত্তুর থেকে তেলেঙ্গানার ভদ্রাচলমের শ্রীরাম মন্দিরে যাচ্ছিল বাসটি। তাতে ৩৫ জন যাত্রী ছিলেন। পুলিশ সূত্রে খবর, কুয়াশার দৃশ্যমানতা কম থাকায় পাহাড়ি এলাকায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক। বাসটি গভীর খাদে পড়ে যায়। স্থানীয়রাই প্রাথমিকভাবে উদ্ধার কাজ শুরু করেন। পরে উদ্ধারকারী দল ও পুলিশ ঘটনাস্থলে আসে। দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ইতিমধ্যেই ৯ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ২০ জন। বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে প্রধানমন্ত্রী দপ্তর। আহতদের জন্য ৫০ হাজার টাকা সাহায্য ঘোষণা করা হয়েছে। অন্ধের মুখ্যমন্ত্রী চন্দ্র বাবূ নায়ডু ও মৃতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন। স্থানীয় প্রশাসনকে সবরকম সাহায্যের নির্দেশ দিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat