×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১২-১৩
  • ১৩৬ বার পঠিত
এমদাদুল হক, স্টাফ রিপোর্টার, জামালপুর 

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ‘একবার ব্যবহার্য প্লাস্টিক-পলিথিন বর্জন এবং বিকল্প ব্যবহারে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক স্টুডেন্টস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১টায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) আয়োজিত ও সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র (SPK) এর সহায়তায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৭০ জন শিক্ষার্থী অংশ নেয়।

জাবিপ্রবি গ্রীন ভয়েসের সভাপতি তৌসিফ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মো. এনামুল হক, ক্রীড়া ও শরীরচর্চা দপ্তরের উপ-পরিচালক ড. সৈয়দ নাজমুল হুদা, সহকারী অধ্যাপক রাশেদুল ইসলাম, জাবিপ্রবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি ও ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত এবং জাবিপ্রবি গ্রীন ভয়েসের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর। বক্তারা প্লাস্টিক দূষণের ঝুঁকি ও ছাত্রসমাজের করণীয় তুলে ধরেন।

ক্যাম্পেইনে সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হক একবার ব্যবহার্য প্লাস্টিকের ক্ষতি, পরিবেশবান্ধব বিকল্প এবং টেকসই জীবনধারা নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। এ সময় শিক্ষার্থীরা ভবিষ্যতে পরিবার, সমাজ ও ক্যাম্পাসে প্লাস্টিক বর্জনে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat