×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-১০
  • ৯০ বার পঠিত
রেজাউল করিম, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বন্ধভাটপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা, ঝিনাইগাতীর সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও আহম্মদ নগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফকির আবদুল মান্নান মাস্টার বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের জানাজা শনিবার তাঁর নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হয়। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করে শ্রদ্ধা নিবেদন করেন ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক।

জানাজায় আরও উপস্থিত ছিলেন—
শেরপুর-৩ আসনের বিএনপির তিন বারের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, শেরপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হাসান, ঝিনাইগাতীর সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান আকন্দ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন এবং আহম্মদ নগর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মমতাজ উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ।

এলাকাবাসীর মতে, ফকির আবদুল মান্নান মাস্টার ছিলেন একজন সৎ, নীতিবান ও শিক্ষানুরাগী ব্যক্তি। মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং দীর্ঘদিনের শিক্ষকতা মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

মরহুমের মৃত্যুকে এলাকায় এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন স্বজন ও শুভানুধ্যায়ীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat