×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-০৪
  • ২১৫ বার পঠিত
ডেস্ক রিপোর্ট
শেরপুরে সেনা সদস্য ওয়াসিম আকরামকে (২৬) কুপিয়ে হত্যার ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

২ ডিসেম্বর সোমবার রাতে নিহতের ভাই নিহতের ভাই মো. জসিম মিয়া বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। মামলায় ওয়াসিম আকরামের জেঠাতো ভাই রঞ্জুকে প্রধান করে ২১ জনকে স্বনামে ও অজ্ঞাতনামা আরও ১০/১২ জনসহ মোট ৩৩ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। 

মঙ্গলবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম খান।

গ্রেফতারকৃত আসামিরা হচ্ছেন সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে মো. ময়না মিয়া (৩৫), একই গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. বাসেদ মিয়া (২২), মৃত কালু খাঁনের ছেলে মো. আলম খাঁন (৫৫), জয়নাল আবেদীনের স্ত্রী মোছা. কমলা আক্তার (৩৫), পার্শ্ববর্তী চরশেরপুর পূর্বপাড়া গ্রামের মো. আনছার আলীর স্ত্রী মোছা. হালিমা খাতুন (৫৫), একই গ্রামের মৃত আনছার আলীর ছেলে মো. আজিম আলী (৩৬) ও নয়াপাড়া গ্রামের মো. সাহেব আলীর ছেলে মো. শামীম আহম্মেদ (২৮)।


মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই মো. তারেক হাসান জানান, সেনাসদস্য ওয়াসিম আকরাম হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। 

তাদের মধ্যে মো. ময়না মিয়া ও মো. বাসেদ মিয়াকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। 

আদালতের বিচারক ইকবাল মাহমুদ আগামী ৯ ডিসেম্বর রিমান্ড শুনানীর দিন ধার্য করে সকল আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, সোমবার সকালে সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের কৃষক আবুল হাসানের ছেলে সেনাসদস্য ওয়াসিম আকরাম ছুটিতে এসে ধান কেটে বাড়ি নিয়ে আসার সময় জমিসংক্রান্ত বিরোধের জেরে তারই জেঠাতো ভাই রঞ্জুর দায়ের কোপে নিহত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat