×
সদ্য প্রাপ্ত:
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি
  • প্রকাশিত : ২০২৫-১২-০৮
  • ১২৭ বার পঠিত
‎এ,কে,এম আসাদুজ্জামান রানা
‎পঞ্চগড় জেলা প্রতিনিধি:


‎পঞ্চগড় জেলায় সিভিল ইঞ্জিনিয়ারিং ও নির্মাণ পরামর্শ খাতে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে স্বল্প সময়েই ব্যাপক সুনাম অর্জন করেছে কনসালটেন্ট ফার্ম “কাসাব বিল্ডার্স”। আধুনিক পরিকল্পনা, মানসম্মত নকশা ও উন্নত বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠানটি বর্তমানে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।নির্মাণখাতে বিশ্বস্ততা, সময়ানুবর্তিতা ও গুণগত মান বজায় রাখার দৃঢ় অঙ্গীকারের ফলে কাসাব বিল্ডার্স ইতোমধ্যেই সাধারণ জনগণসহ সংশ্লিষ্ট পেশাজীবী মহলে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছে। নকশা প্রণয়ন, প্রকল্প পরামর্শ, নির্মাণ তদারকি ও মান নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অভিজ্ঞ প্রকৌশলীদের সমন্বয়ে প্রতিষ্ঠানটি এর কার্যক্রম পরিচালনা করছে।

‎স্থানীয় গ্রাহক ও সেবাগ্রহীতারা জানান, কাসাব বিল্ডার্স কাজের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প সম্পন্ন করতে আন্তরিক ভূমিকা রাখে। প্রতিশ্রুতির প্রতি এই দায়বদ্ধতার কারণেই প্রতিষ্ঠানটির প্রতি মানুষের আস্থা ও গ্রহণযোগ্যতা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে।প্রতিষ্ঠানটির কর্ণধার মো. কাতিবুজ্জামান কানন ও সাবাব আবিদ হৃদয় জানান, আগামীতেও পঞ্চগড় জেলার টেকসই, নিরাপদ ও পরিকল্পিত অবকাঠামো উন্নয়নে মানসম্মত নির্মাণসেবা প্রদানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার লক্ষ্যে তারা দৃঢ়প্রতিজ্ঞ।কাসাব বিল্ডার্সের প্রদত্ত সেবাসমূহ:স্ট্রাকচারাল ডিজাইন,আর্কিটেকচারাল ড্রইং,ইলেকট্রিক্যাল ড্রইং,প্লাম্বিং ড্রইং,ডিজিটাল সার্ভে,সয়েল টেস্ট,পাইলিং,সাইট সুপারভিশন,পৌরসভা ড্রইং,এস্টিমেটিং অ্যান্ড কস্টিং,থ্রিডি (3D) ডিজাইন,ইন্টেরিয়র ডিজাইন।

‎মানসম্মত নির্মাণ ও পেশাদার সেবার মাধ্যমে কাসাব বিল্ডার্স ক্রমেই পঞ্চগড় জেলার নির্মাণখাতে একটি আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat