×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-০৮
  • ১৯১ বার পঠিত
রাউজান প্রতিনিধ 

চট্টগ্রামের হাটহাজারী সড়কের বড় দীঘির পাড় এলাকায় নতুন স্থানে কার্যক্রম শুরু করেছে দেশের অন্যতম মানবিক সেবাকেন্দ্র ‘বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র’। বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন পরিচালিত এই প্রতিষ্ঠানটি মানবতার সেবায় দুই দশকেরও বেশি সময় নিবেদিত শওকত হোসেন পিপিএম–এর তত্ত্বাবধানে এখন আরও আধুনিক ও সম্প্রসারিত সেবা দিচ্ছে।

দেশের বিভিন্ন এলাকায় প্রতিদিন অসংখ্য মানুষ পারিবারিক অবহেলা, দারিদ্র্য, বার্ধক্য, মানসিক অসুস্থতা বা শারীরিক প্রতিবন্ধকতার কারণে রাস্তায় পড়ে থাকেন। কেউ গুরুতর অসুস্থ, কেউ মানসিক ভারসাম্যহীন, কেউ বা পচাগলা অবস্থায় মৃত্যুর প্রহর গোনেন। এমন অসহায় মানুষদের নিরাপদ আশ্রয়ে এনে চিকিৎসা, খাবার, ওষুধ এবং মানবিক যত্নে সুস্থ জীবনে ফিরিয়ে আনার কাজ করছে বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র।

আগে কেন্দ্রটি অন্য এলাকায় পরিচালিত হলেও রোগীর সংখ্যা বৃদ্ধি, সেবা উন্নয়ন ও ব্যবস্থাপনা আধুনিকায়নের প্রয়োজনীয়তা মাথায় রেখে প্রতিষ্ঠানটিকে বড় দীঘির পাড়ে নতুন, প্রশস্ত ও মানবিক পরিবেশে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে এখানে শতাধিক বেওয়ারিশ, নিঃস্ব ও পরিত্যক্ত মানুষ সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা, আবাসন, খাবার ও পুনর্বাসন সেবা পাচ্ছেন।

মানবিক শওকত হোসেন পিপিএম—অসহায় মানুষের ঠাঁই

দুই দশকের বেশি সময় ধরে মানবতার সেবায় নিয়োজিত শওকত হোসেন পিপিএম দেশের বিভিন্ন প্রান্তে পড়ে থাকা অসহায় মানুষ উদ্ধার, চিকিৎসা প্রদান, নিঃস্ব মানুষের মরদেহ পরিবারের কাছে পৌঁছে দেওয়া, অঙ্গহীনদের কৃত্রিম পা সংযোজন, প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণসহ অসংখ্য মানবিক কাজ করে আসছেন।
তার মমত্ববোধই আজ এই কেন্দ্রকে দেশের অন্যতম মানবিক সেবার প্রতীক হিসেবে দাঁড় করিয়েছে।

পল্লী বাংলা ফুড প্রোডাক্টস—সেবার অর্থনৈতিক ভিত্তি

মানবিক সেবাকেন্দ্রটিকে টিকিয়ে রাখতে ও সেবা বাড়াতে শওকত হোসেন প্রতিষ্ঠা করেছেন ‘পল্লী বাংলা ফুড প্রোডাক্টস’।
এই প্রতিষ্ঠানের পুরো লাভ ব্যয় করা হচ্ছে—

অসহায়দের চিকিৎসা দৈনন্দিন খাবার,ওষুধ,পুনর্বাসন,দীর্ঘমেয়াদি মানবিক সেবায়।

এটি দেশে মানবিকতার অর্থায়নের এক অনন্য দৃষ্টান্ত।

২৪ ঘণ্টার চিকিৎসা ও মানবিক সেবা নতুন স্থাপনায় রয়েছে— ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা,মানসিক রোগীর পুনর্বাসন,পরিষ্কার–পরিচ্ছন্ন আবাসন,নিয়মিত পুষ্টিকর খাবার, ড্রেসিং, ওষুধ ও বিশেষায়িত চিকিৎসা শারীরিক প্রতিবন্ধীদের সাহায্যসামগ্রী

চিকিৎসক, নার্স এবং সেবাকর্মীরা প্রতিটি রোগীকে আপনজনের মতো করে সেবা দিচ্ছেন। অনেকে ধীরে ধীরে সুস্থ হয়ে ফিরে পাচ্ছেন নিজের পরিচয়, হাঁটার ক্ষমতা ও মানসিক স্থিরতা।

মানবতার উজ্জ্বল বাতিঘর

নতুন ঠিকানায় প্রতিষ্ঠিত বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র শুধু একটি সেবাকেন্দ্র নয়,
এটি অসহায় মানুষের শেষ আশ্রয়, মানবতার প্রতীক এবং সমাজে আলোকবর্তিকা।

যেখানে আপনজনেরা ফেলে যায়, সেখানে মানবিক শওকত হোসেন পিপিএম প্রতিদিন শতাধিক মানুষের জীবনে আলো জ্বালাচ্ছেন
“মানুষ মানুষের জন্য”—এই সত্যের উজ্জ্বলতম উদাহরণ হয়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat