×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১২-০৭
  • ১৩৬ বার পঠিত
গাজীপুর জেলা প্রতিনিধি: 
গাজীপুর সিটি কর্পোরেশনের নাগরিক সেবা সংক্রান্ত বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব মোঃ আমিনুল পারভেজসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা সিটি কর্পোরেশন থেকে তথ্য প্রাপ্তিতে প্রতিবন্ধকতা, বিভিন্ন অনিয়ম-দুর্নীতি এবং নগরবাসীর ভোগান্তির নানা বিষয় তুলে ধরেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান বলেন, ময়লা ব্যবস্থাপনার উন্নয়নে কড্ডা এলাকায় অচিরেই ১০০ বিঘা জমি অধিগ্রহণ করা হবে। এছাড়া আগামী বছর থেকে নগরবাসীর জন্য ডেঙ্গু টিকাদান কার্যক্রম শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জীবিকার সন্ধানে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ গাজীপুর শহরে আসছে। ফলে এটি একটি শ্রমঘন এলাকা হিসেবে পরিচিত হওয়ায় এখানে সমস্যার মাত্রাও তুলনামূলক বেশি। তবে অন্যান্য সিটি কর্পোরেশনের তুলনায় গাজীপুর সিটি কর্পোরেশন নাগরিক সমস্যার বিষয়ে অধিক সংবেদনশীল বলেও তিনি উল্লেখ করেন। সভায় তিনি স্পষ্ট করে বলেন, দীর্ঘদিন জনপ্রতিনিধি (মেয়র ও কাউন্সিলর) দায়িত্বে না থাকায় অনেক উন্নয়নকাজ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে নাগরিক সেবা উন্নয়ন এবং শহরের সার্বিক আধুনিকায়নের লক্ষ্যে সিটি কর্পোরেশন ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। মতবিনিময় সভায় সাংবাদিকরা নগর উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে তাদের বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat