×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১২-০৪
  • ১১৬ বার পঠিত
রেজাউল করিম,  শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলায় ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি ও অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে উলামা ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে স্থানীয় আলেম–ওলামা ও সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে বিক্ষোভটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হলমোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মুফতি আননসারুল্লাহ তারার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মাওলানা আঃ জলিল, মুফতি মনির আহমেদ হালিমী, হাফেজ ছায়েদুল ইসলাম, মুফতি তোফায়েল আলম কাসেমী, রাইহান আল মাহদী, মুফতি লুৎফর রহমান মাদানী প্রমুখ।

বক্তারা আবুল সরকারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শান্তিপূর্ণ এ কর্মসূচিতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন। শেষে আবুল সরকারের কুশপুত্তলিকা দাহ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat