×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-০৪
  • ১৪১ বার পঠিত
বিজয় চৌধুরী, বিশেষ প্রতিনিধি 

ঢাকা, ০৪ ডিসেম্বর ২০২৫ (বৃহস্পতিবার): বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের মান্যবর রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে (Jean-Marc Séré-Charlet) আজ সকালে সেনাসদর কার্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা, প্রশিক্ষণ বিনিময় এবং প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়ন নিয়ে দীর্ঘসময় আলাপ হয়। ফ্রান্স ও বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করতে যৌথ মহড়া, সামরিক শিক্ষায় সহযোগিতা এবং প্রতিরক্ষা শিল্প খাতে সম্ভাব্য নতুন উদ্যোগ নিয়েও আলোচনা করেন তাঁরা।
বাংলাদেশের সামরিক আধুনিকায়ন প্রক্রিয়ায় ফ্রান্সের বিভিন্ন সহযোগিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনার কথাও তুলে ধরেন রাষ্ট্রদূত। সেনাপ্রধান বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে ভূমিকা, আধুনিকায়ন পরিকল্পনা এবং পেশাগত উৎকর্ষের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে দুই পক্ষই ভবিষ্যতে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত ও কার্যকর করার আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat