×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-১২-০২
  • ১২০ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

জনি হোসেন, (নীলফামারী) বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় নীলফামারী জেলা ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এসময় জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, সাধারণ সম্পাদক  মোজাম্মেল হক মোজাম, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোকলেছুর রহমান কাজল, সদস্য সচিব আসলাম পারভেজ বিদ্যুৎ, নীলফামারী সরকারি কলেজ শাখার আহবায়ক পায়েলুজ্জামান রকসি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ সৈকত , সদস্য সচিব রইসুল ইসলাম রানা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলের মাধ্যমে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat