×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১১-৩০
  • ১৬৬ বার পঠিত
গাজীপুর জেলা প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে মেলগেইট এলাকায় হামীম গ্রুপের একটি পোশাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার বিকেলে মিলগেইট এলাকায় হামিম গ্রুপের সিসিএল-৩ কারখানায় এ ঘটনা ঘটেছে।

অসুস্থ শ্রমিকদের তাৎক্ষণিকভাবে উদ্ধার টঙ্গী মেডিকেল নেয়া হয়েছে।
সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। ঘটনার পরপরই কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।
শ্রমিকরা জানান, কয়েকদিন আগে ওই কারখানার এক শ্রমিক কর্মস্থলে প্রবেশ করার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

এ ঘটনার পর থেকেই কারখানায় ভীতিকর পরিবেশ বিরাজ করছিল। শনিবার দুপুরে মধ্যাহ্নভোজের বিরতির পর হঠাৎ কয়েকজন শ্রমিক মাথা ঘোরায় ও শ্বাসকষ্ট অনুভব করেন। এক পর্যায়ে কয়েকজন শ্রমিক জ্ঞান হারিয়ে ফেললে পুরো ফ্লোরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে একযোগে অনেকে অসুস্থ হয়ে পড়েন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুমানা হক জানান,“আতঙ্কের কারণে অনেক শ্রমিক অসুস্থ বোধ করেছেন। আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া দুইজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

ঘটনার বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat