×
সদ্য প্রাপ্ত:
নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ
  • প্রকাশিত : ২০২৫-১১-২৬
  • ১০২ বার পঠিত
কুষ্টিয়া থেকে শফিকুর রহমান শফিক

 কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় হত্যার পর মুখ পোড়ানো অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিলপাড়া ধানের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, আনুমানিক ৪০ বছর বয়সী এই ব্যক্তিকে অন্যত্র হত্যা করে তাঁর পরিচয় গোপন করার উদ্দেশ্যে মুখ পুড়িয়ে বিকৃত করে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার সাংবাদিকদের বলেন, ‘ধারণা করছি, হত্যার পর মুখ পুড়িয়ে বিকৃত করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আমাদের তদন্ত অব্যাহত আছে।’
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্টসহ অন্যান্য পদ্ধতি অবলম্বন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat