×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১১-২৪
  • ১৭৯ বার পঠিত

 সাতক্ষীরা প্রতিনিধি

 এসো দেশ বদলাই পৃথিবী বদলাই তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন কালে সাতক্ষীরা জেলা প্রশাসক মিস আফরোজা আখতার বলেন, খেলায় জয় পরাজয় আছে। পরাজয় খেলাধুলার একটি অংশ। জাতিকে সুস্থ সবল রাখতে মাদক, মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলা বিকল্প নেই। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ প্রশাসন) মুকিত হাসান খান, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য মুহা: জিল্লুর রহমান, মুফাচ্ছিনুল ইসলাম তপু, মোহিনী তাবাচ্ছুম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মোবাশ্বেরুল হক জ্যোতি, সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, ডিআই ওয়ান মোঃ মনিরুজ্জামান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিল, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য মো. আলতাপ হোসেন প্রমুখ। আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সাতক্ষীরা সিটি কলেজ (১-২) গোলে ভালুকা চাঁদপুর আদর্শ কলেজ জয়লাভ করে।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat