×
সদ্য প্রাপ্ত:
নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ
  • প্রকাশিত : ২০২৫-১১-২৩
  • ২২৭ বার পঠিত

দেশপ্রেমিকদের আস্থার প্রতিক দাঁড়িপাল্লায় ভোট দিন: শাহজাহান চৌধুরী

 নুরুল কবির সাতকানিয়া চট্টগ্রাম
বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “অতীতে জামায়াতে ইসলামীকে নিয়ে নানা ষড়যন্ত্র হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা সরকার জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল, কিন্তু মাত্র পাঁচ দিনও তা টিকিয়ে রাখতে পারেনি। বরং জনতার শক্তিতেই তারাই এখন রাজনৈতিকভাবে নিষিদ্ধ হয়ে গেছে।

তিনি বলেন,
আসন্ন নির্বাচনে দেশপ্রেমিকদের আস্থার প্রতিক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নির্বাচিত করলে বাংলাদেশে আর কোনো সময় স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

 চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের দাইমারখিল মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ আসাদুল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মোহাম্মদ নুরুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ, উপজেলা জামায়াতে জামায়াতে ইসলামীর বাইতুল মাল সম্পাদক রফিক উদ্দিন ও সমাজ সেবা সম্পাদক রফিকুল ইসলাম।

এছাড়া বক্তব্য রাখেন ডা. মাহবুবুর রহমান, নুরুল আলিম সিকদার ও আবু তাহের কোম্পানি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat