×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-১১-২২
  • ১৪৪ বার পঠিত
সুজন রায়, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত করতে সওজ, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে বৃহৎ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে কয়েক কিলোমিটারজুড়ে মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান, টিনশেড ও বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সওজের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী। দীর্ঘদিনের ফুটপাত দখল, যানজট এবং ছয় লেন প্রকল্পে বাধা সৃষ্টি হওয়ায় এ অভিযান পরিচালিত হয় বলে জানান তিনি।

উচ্ছেদে যাত্রী ও সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করলেও বিপাকে পড়েছেন অবৈধ স্থাপনার ব্যবসায়ীরা, যারা পুনর্বাসনের দাবি তুলেছেন। ওসি সহিদ উল্যাহ জানান, মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat