×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-১৬
  • ২৩৭ বার পঠিত
মনির হোসেন, ‎স্টাফ রিপোর্টার :
‎নেত্রকোনার কলমাকান্দা উপজেলার উত্তর লেংগুড়া গ্রামের ৭৭ বছর বয়সী বিমলা হাজং—স্বামী-সন্তানহারা এক অসহায় বৃদ্ধ নারী। কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকে তিনি মানবেতর জীবনযাপন করছিলেন। 
‎ভাঙা টিনের বেড়া, ঝুঁকিপূর্ণ চালা এবং বৃষ্টি-ঝড়ে যেকোনো সময় ধসে পড়ার ঝুঁকিতে থাকা ছোট্ট সেই কুঁড়েঘরই ছিল তার শেষ আশ্রয়। পরবর্তীতে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের নজরে আসে।
‎আগামী ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নতুন একটি ঘর নির্মানের উদ্যোগ নেন তিনি।
‎সোমবার (১৬ নভেম্বর) সেই ঘর নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আগামী ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিমলা হাজং-এর হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হবে
‎জানা যায়, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘কলমাকান্দা পরিবার’-এর মাধ্যমে কয়েকদিন আগে তার দুর্বিষহ জীবনযাপনের খবর প্রকাশ হলে বিষয়টি নজরে আসে। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামাল ব্যক্তিগত উদ্যোগে বিমলা হাজং-এর জন্য একটি নতুন ঘর নির্মাণের সিদ্ধান্ত নেন।
‎স্থানীয়রা জানান, বহু বছর পর বিমলা হাজং প্রথমবারের মতো একটু স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন। নতুন ঘর পাওয়ার খবরে তার মুখে দেখা গেছে শান্তির হাসি। মানবিক এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়েছে, এবং স্থানীয়ভাবে এটি প্রশংসার দাবিদার একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে।
‎ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মানুষের প্রতি মানবিক দায়িত্ববোধই আমাদের শক্তি। তারেক রহমান সাহেবের জন্মদিন উপলক্ষে এই অসহায় মাকে নতুন ঘর উপহার দিতে পারা আমাদের জন্য বড় আনন্দের

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat