×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-১১-০১
  • ১৮৯ বার পঠিত
এ,কে,এম আসাদুজ্জামান রানা 
পঞ্চগড় জেলা প্রতিনিধি:

‎সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে গতকাল ৩১ অক্টোবর ২০২৫ ইং তারিখ রোজ শুক্রবার দিনভর ৮৩ মিলিমিটার গুড়িগুড়ি মাঝারি বৃষ্টিপাত ও হাল্কা ঝড়ো হাওয়ার মাঝে-ও হয়ে গেল পঞ্চগড়ের সর্ববৃহৎ শ্রমিক ইউনিয়ন "পঞ্চগড় জেলা বাস-মিনিবাস,কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- (রাজ)-১৬৬০" এর "ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫"।

‎দিনভর গুড়িগুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে উক্ত শ্রমিক ইউনিয়নের প্রায় সকল শ্রমিকবৃন্দ অধিক আগ্রহে, আনন্দ-উৎসব আমেজের মধ্যে ভোট দানে অংশগ্রহণে জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত "সরকারি অডিটোরিয়াম প্রাঙ্গন" সহ সারা শহরজুড়ে উৎসুক জনতার মাঝে অনুষ্ঠিত নির্বাচনের দিনটি ছিল দেখার মতোন।

‎অনুষ্ঠিত ত্রি-বার্ষিক নির্বাচনে শ্রমিক ইউনিয়ন পরিচালনা কমিটির বিভিন্ন পদে অংশগ্রহণকারী প্রার্থীদের অংশগ্রহণও ছিল ব্যাপক।

‎দিনভর ভোট গ্রহন ও ভোট গননা শেষে বিভিন্ন পদের প্রার্থী গনের প্রাপ্ত ভোটের ভিত্তিতে বে-সরকারি ফলাফল প্রকাশ ও ঘোষণা করেন,

‎উক্ত অনুষ্ঠিত শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচন এর নির্বাচন কমিশনার

‎জনাব এ.টি.এম কামরুজ্জামান,

‎এবং নির্বাচন পরিচালনা কমিটি-২০২৫ এর সন্মানিত চেয়ারম্যান

‎জনাব আলহাজ্ব মোহম্মদ তৌহিদুল ইসলাম (সাবেক পৌর মেয়র,পঞ্চগড়)।

‎তাদের প্রকাশ করা বে-সরকারি ও সর্বশেষ চুড়ান্ত ফলাফল ঘোষনার মাধ্যমে জানাযায়,

‎পঞ্চগড় শ্রমিক ইউনিয়ন-১৬৬০ এর সদ্য সাবেক দুইবারের সফল নির্বাচিত সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটির সাবেক প্রচার সম্পাদক, বর্তমান রাজশাহী ও রংপুর উত্তরবঙ্গের আঞ্চলিক কমিটির কার্যকরী সদস্য

‎"জনাব মোহাম্মদ বদরুল আলম (বদি)"

‎ ৩য় বারের মত এবারেও "নব-নির্বাচিত সভাপতি" পদে বিজয়ী হন।

‎এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন, 

‎ জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম জুয়েল।

‎‎এছাড়াও বিভিন্ন পদের প্রার্থী গনের প্রাপ্ত ভোটের ভিত্তিতে অন্যান্য পদে আরো যারা নব-নির্বাচিত হয়েছেন তারা হলেন,

‎সিনিয়র সহ-সভাপতি জনাব আফতাবুল আলম, সহ-সভাপতি জনাব দেলোয়ার হোসেন,

‎যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হযরত আলী,

‎সাংগঠনিক সম্পাদক জনাব আশরাফুল ইসলাম,

‎অর্থ সম্পাদক জনাব মাসুদ রানা,

‎দপ্তর সম্পাদক জনাব রাজু ইসলাম,

‎সড়ক সম্পাদক জনাব রোকনুজ্জামান রোকন,

‎সহ-সড়ক সম্পাদক জনাব গোলাম মোস্তফা,

‎প্রচার সম্পাদক জনাব আব্দুস সালাম,

‎সমাজ কল্যান সম্পাদক জনাব সাজু ইসলাম,‎

‎কার্যনির্বাহী সদস্য-১ জনাব লুবাত জান্নাত লেলিন

‎ও

‎কার্যনির্বাহী সদস্য-২ জনাব মোহম্মদ জনি ইসলাম।

‎এছাড়াও,

‎সহ-সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব মোহম্মদ জীবন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat