×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-১৫
  • ১৩৩ বার পঠিত

জনি হোসেন(নীলফামারী),স্টাফ রিপোর্টারঃ


‘তারুণ্যের উৎসব–২০২৫’ উদযাপন উপলক্ষে পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে গ্রীন স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১৫ অক্টোবর) নীলফামারী ক্যাডেট একাডেমিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সচেতনতামূলক র‌্যালি, বিদ্যালয় মাঠ পরিষ্কার–পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে জেলা পরিবেশ অধিদপ্তর, নীলফামারীর সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ-আল-মামুন, সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম ও বিদ্যালয়ের অধ্যক্ষ মো. জোবায়ের হাসান সুজন বক্তব্য রাখেন।

 

বক্তারা প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব ও পরিবেশ সুরক্ষায় তরুণদের ভূমিকা নিয়ে আলোকপাত করেন। তারা বলেন, আগামী প্রজন্মকে পরিবেশবান্ধব জীবনযাপনে উদ্বুদ্ধ করতে বিদ্যালয়ভিত্তিক এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat