×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-০৯
  • ১৩৬ বার পঠিত
মোঃ জসীম মিয়া, মাদারীপুর ;

আজ ০৮ অক্টোবর মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে,মাদারীপুর জেলা বধির শ্রবণ প্রতিবন্ধীদের আত্ম কর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিত এবং ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অবস্থান কর্মসূচি অনুষ্ঠান শেষে,
মাদারীপুর জেলা প্রশাসক ইয়াসমিন আক্তারের নিকট স্মারকলিপি প্রদান করেন,মাদারীপুর জেলা বধির প্রতিবন্ধী সংস্থা ।

জেলা বধির শ্রবণ প্রতিবন্ধী সংস্থা ও ঐক্য পরিষদ এই অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদানের আয়োজন করেন।

মাদারীপুর জেলা শ্রবণ প্রতিবন্ধী সংস্থা, প্রতিষ্ঠাতা মুখপাত্র জনাব অলি হাওলাদার ৭ দফা দাবিগুলো তুলে ধরেন।

--- ৭ দফা দাবি,
১ - আমাদের সংস্থা ও সংগঠনের নামে একটি নিজস্ব কার্যালয় স্থাপনে স্থানীয় এক খন্ড সরকারি ভুমি বরাদ্দ প্রদান করা।
২ - ভবঘুরে ও দরিদ্র সদস্যদের জন্য আত্ম কর্মসংস্থান পুনর্বাসন আর্থিক সাহায্য ও আবাসন নির্মাণ প্রদান করা।
৩ - সকল বধির প্রতিবন্ধীদের জন্য সামাজিক পূর্ণ নিরাপত্তা ও সার্বিক সাহায্য সহযোগিতা করণ এবং আক্রান্ত ভুক্তভোগী সদস্যদের জন্য আইনগত সেবা প্রদান করা।
৪ - তেরান ও খাদ্য মন্ত্রণালয় হতে সামগ্রী বিতরণ ও ভিজিএফ কার্ড ইস্যু এবং জিআর চাল প্রদান করা।
৫ - বধির সদস্যদের জন্য যাতায়াতের সুবিধার্থে লোকাল গণপরিবহনে হাফ ভাড়ার ব্যবস্থা গ্রহণ করা।
৬ - বধির সদস্যদের জন্য ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনে সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান করা।
৭ - জাতীয় বধির ঐক্য পরিষদের উদ্যোগে আসন্ন ঢাকায় মহাসমাবেশে ১৫ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের প্রতি সমর্থন ও উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণে সার্বিক নিরাপত্তা প্রদান করা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat