×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-০৪
  • ১১১ বার পঠিত
নাদিমুল আল তানভীর, কুমিল্লা (উত্তর) প্রতিনিধি :


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের সিনিয়র নেতা ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি এ আসন থেকে পরপর পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন এবং এক দফায় ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।

দীর্ঘদিন ধরে মুরাদনগরের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখা এই নেতাকে পুনরায় মনোনয়ন দেওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। মনোনয়নের খবর ছড়িয়ে পড়তেই উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিচ্ছেন অনেকেই।

স্থানীয় বিএনপি সূত্র জানায়, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির অন্যতম জন প্রিয় নেতা। দলের কঠিন সময়েও তিনি সংগঠনকে সুসংহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মুরাদনগরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর অবদান এখনো মানুষের মুখে মুখে রয়েছে।

অন্যদিকে, একই আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউসুফ হাকিম সোহেল। তিনি ইতিমধ্যেই গ্রাম-গঞ্জে প্রচারণা চালিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেছেন। ফলে এলাকাবাসীর প্রত্যাশা, এবারের নির্বাচনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে হবে এক হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা।

স্থানীয় ভোটাররা বলছেন, এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসন প্রতিষ্ঠার প্রত্যাশায় তারা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের অপেক্ষায় আছেন।

মনোনয়ন পাওয়ার পর কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ  বলেন, “মুরাদনগরের মানুষ সবসময় আমার শক্তি ও অনুপ্রেরণার উৎস। আমি জনগণের সেবক হিসেবে আবারও তাদের পাশে থাকতে চাই। উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠাই  আমার মূল লক্ষ্য ।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat