×
সদ্য প্রাপ্ত:
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২০-১০-০৪
  • ৩৮৫ বার পঠিত

স্বাধীনবাংলা, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়া বাড়ি গ্রামে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রবিউল ফকির (৪৩) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত রবিউল বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামের আবুল ফকিরের ছেলে।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়,রোববার (৪ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে জমি-জমা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে হলে গুরুতর আহত রবিউলকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। রবিউলের মৃত্যুর বিষয়টি তার ভাই নবাবপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বশির আহম্মেদ নিশ্চিত করেছেন।

 

নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল হাসান আলী বলেন, পারিবারিক জমি নিয়ে   নবাবপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাদ্দাম ফকির এবং বশির ফকিরের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো। রোববার বিকালে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়।

 

আতদের মধ্যে রবিউলের মাথায় টেটাবৃদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় রবিউল মারা যায়। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুজ্জামান বলেন, ৯৯৯ থেকে সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে থানার উপ-পরিদর্শক মো. জাহিদকে পাঠানো হয়। এখন পর্যন্ত থানায় কোন পক্ষ থেকে লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat