×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২০-০৮-৩১
  • ৩০৬ বার পঠিত

সংবাদ সম্মেলনে অভিযোগ... 

স্বাধীনবাংলা, বরিশাল প্রতিনিধি :

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মনিরের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে বিপাকে পড়েছে ভুক্তভোগী তরুণীর পরিবার। মামলার আসামি ও তার সহযোগীদের হুমকিতে সপরিবারে এলাকা ছাড়া ধর্ষণের শিকার ওই তরুণী।

আজ রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টায় বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই তরুণী এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ধর্ষণের শিকার ওই তরুণী বলেন, মামলা করার পর আসামি ও তার সহযোগীরা আমাকে এসিড মারাসহ পুরো পরিবারকে হত্যার পরে লাশ গুম করার হুমকি দিচ্ছে। একই সঙ্গে এই মামলার সাক্ষীদেরও হুমকি দেওয়া হচ্ছে, যাতে তারা আদালতে সাক্ষ্য না দেয়। এমনকি তারা আমাদের বসতবাড়িতে আগুন দেওয়ার হুমকি দিচ্ছে।

সংবাদ সম্মেলনে ওই তরুণী আরও বলেন, ২০১৭ সালে চাকরি চাইতে কাঁঠালিয়ার তৎকালীন উপজেলা ভাইস চেয়ারম্যান (বর্তমানে চেয়ারম্যান) এমদাদুল হক মনিরের কাছে গিয়েছিলেন তিনি। চাকরির তদবিরের কথা ২০১৭ সালের ৩ এপ্রিল তাকে বরিশাল নগরীর আগরপুর রোডে তার বন্ধু মিঠু সিকদারের বাসায় নিয়ে ধর্ষণ করে মনির। ওইদিনই তথাকথিত এক কাজী ডেকে বিয়ের করার কথা বলে বিভিন্ন কাগজপত্রে তার সাক্ষর নেয় সে।

এরপর থেকে স্ত্রী পরিচয়ে মনির তার বাড়ি কাঁঠালিয়ার আমুয়া বাজারে তার ৫ তলা ভবনে, বরিশাল নগরীতে বন্ধু মিঠু সিকদারের বাসা এবং ঢাকার লঞ্চের কেবিনে তার সাথে মেলামেশা করে। একপর্যায়ে বিয়ের কাগজপত্র চাইলে মনির টালবাহানা শুরু করে এবং বিয়ে হয়নি বলে জানায়।

এ ঘটনায় গত ২৫ আগস্ট মনিরের বিরুদ্ধে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করে। এরপর থেকে আসামি ও তার সহযোগীরা হুমকি দিচ্ছে বলে ওই তরুণী সংবাদ সম্মেলনে দাবি করেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat