×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১০-০১
  • ২১৩ বার পঠিত

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ


দেশব্যাপী মাদক নির্মূলে সেনাবাহিনী ক্রমাগত অভিযান চালাচ্ছে। এর অংশ হিসেবে নওগাঁ শহরের দয়ালের মোড় এলাকায় বুধবার (১ অক্টোবর) বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন— মোঃ কালাম হোসেন সাখিদার (৩৪), কাজল কুমার (৪০) ও মোঃ রিমন মিয়া (১৪)। অভিযানকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬ হাজার ৭১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪টি মোবাইল ফোন এবং ২১ হাজার ৯০০ টাকা নগদ।

সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির হোসেন জানান, আটককৃতদের মধ্যে দুইজন মূল মাদক কারবারি এবং একজন সহযোগী। তিনি বলেন, “মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। আটককৃতদের নওগাঁ সদর থানায় হস্তান্তর করে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat