×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৯-২৭
  • ১৫৯ বার পঠিত
ফেনী ব্যুরোঃ 

পতিত আওয়ামী লীগ ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রভাব খাটিয়ে জায়গা দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী প্রকৌশলী আফসারুল আলম। গতকাল শনিবার শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি এসব অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি ১৯৮০ সালে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন্জিনিয়ারিং পাশ করি। সে সময়ে আমি ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলাম। আমি ১৯৮৪ সালে একটি কোম্পানিতে চাকরি নিয়ে সৌদি আরব চলে যাই। পরবর্তীতে আমি ১৯৯১ সালে আমার বোন ও ভগ্নিপতির কাছ থেকে ৮ লাখ দিয়ে মধুপুর মৌজার ৩৯ শতাংশ জমি ক্রয় করি। আমি এই ৩৯ শতক জমির হাল নাগাদ খাজনাদি পরিশোধসহ আমার নামে জমাখারিজ করায়। আমি ৩৮ বছর ধরে সৌদি আরবে ছিলাম। এর কারণে আমার ক্রয়কৃত ৩৯ শতক জায়গা বনজঙ্গলে ভরে যায়। গত ৯ সেপ্টেম্বর আমি আমার জায়গায় বালি দিয়ে ভরাট করার সময় আমার প্রতিপক্ষ নাসরিন আক্তার শিমন ভুল তথ্য দিয়ে মোবাইল কোর্ট আনায়। এ সময় মোবাইল কোর্টের নেতৃত্বদানকারী সদর উপজেলা কমিশনার (ভূমি) ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট বালু ভরাটের কাজে নিয়োজিত শ্রমিকদের জরিমানা করেন। সবশেষে ভুক্তভোগী উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে এ ঘটনার সাথে জড়িত সাইফ উদ্দিন আহাম্মদ মজুমদার মঞ্জু, তৌফিকুল আলম মজুমদার শিশু, আরিফ উদ্দিন মজুমদার মিনার, রিয়াজ মজুমদার টুটু ও নাসরিন আক্তার শিমনের বিচারের দাবিসহ প্রশাসন ও সর্ব মহলে সত্য সংবাদ পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করেন। সংবাদ সম্মেলনে শর্শদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট নুরুল ইসলাম ও
 সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কামাল হোসেন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat