×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-০৮-৩১
  • ৩২৩ বার পঠিত

স্বাধীনবাংলা,নিউজ ডেস্ক:

কভিড-১৯ এ গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় ৪ হাজার ২৮১ জনের মৃত্যু হলো। সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ২৪ ঘন্টায় ২ হাজার ৯৮০ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৪ হাজার ৮৮৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৫ দশমিক ৪৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ।

করোনায় আক্রান্ত হয়ে মৃতের তালিকায় নতুন যোগ হওয়া ৩৩ জনের মধ্যে ৩২ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে। আর একজন মারা গেছেন নিজ বাড়িতে। এছাড়া ৩৩ জনের মধ্যে ২৯ জন পুরুষ আর ৪ জন নারী। এদিকে, গেল ২৪ ঘন্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৪৫৪টি। নমুনা পরীক্ষা শেষে নতুন করে ২ হাজার ১৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। আর এ পর্যন্ত ১৫ লাখ ৫০ হাজার ২০৩ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ১২ হাজার ৯৯৬ জনের করোনা শনাক্ত হয়। গেল ২৪ ঘন্টায় শনাক্তের হার ১৭ দশমিক ৪৬ শতাংশ। আর এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ১৯ শতাংশ।

এদিকে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ৫৪ লাখ ১৩ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ৫১ হাজার। এছাড়া বিশ্বব্যাপী সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৭৭ লাখ ২২ হাজারের বেশি মানুষ।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat