×
সদ্য প্রাপ্ত:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • প্রকাশিত : ২০২৫-০১-১৮
  • ২১০ বার পঠিত
এম.এ.হাসনাত, আজমিরীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জ জেলার আজমীরীগঞ্জ থানার পুলিশ মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ৫০ পিস ইয়াবাসহ একজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার (১৬/১/২৫) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈদুল হাছানের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযানে অংশগ্রহণ করে। আটককৃত  আসামি হলেন কিশোরগঞ্জের মিঠামইন থানা এলাকার মোঃ ফারুক মিয়া (২৫), পিতা-মোঃ হাফিজ উদ্দিন, মাতা-ফুলমালা বেগম, সাং-কৈশর, ৩নং ওয়ার্ড, পোষ্ট-কাটখাল বাজার, থানা - মিঠামইন, জেলা-কিশোরগঞ্জ।

পুলিশ জানায়, অভিযানে আটক ব্যক্তির কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আটককৃতকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

ওসি মাঈদুল হাছান বলেন, “আমাদের এলাকায় মাদক ব্যবসা প্রতিরোধে পুলিশ সব সময় সজাগ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে, স্থানীয় জনগণ পুলিশের এই পদক্ষেপকে প্রসংশা ও স্বাগত জানিয়ে বলেছেন, মাদকবিরোধী এই কার্যক্রম সমাজকে অপরাধমুক্ত রাখতে সাহায্য করবে। 

আজমীরীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাঈদুল হাছান মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে আহ্বান জানিয়েছেন। যেকোনো ধরনের তথ্য থাকলে তা থানায় অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat