×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১১
  • ৪৭ বার পঠিত
মোঃ আল-মামুন হোসেন, পাবনা (সাঁথিয়া) প্রতিনিধি: 

সরকারি দপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি জনসেবার মানোন্নয়নে পাবনার সাঁথিয়া উপজেলায় দিনব্যাপী পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, ভূমি অফিস, থানা ও চলমান উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন।

সফরকালে জেলা প্রশাসক বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি, সেবার মান এবং উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। সকালে আর-আতাইকুলা ইউনিয়ন পরিষদ পরিদর্শনের মধ্য দিয়ে তাঁর দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। সেখানে মাদক নির্মূল ও যানজট নিরসনবিষয়ক এক আলোচনা সভায় অংশ নেন তিনি।

আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, সম্মিলিত উদ্যোগ ও সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সমাজ থেকে মাদক পুরোপুরি নির্মূল করা সম্ভব। এ জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত দায়িত্ববোধ ও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরে ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন জেলা প্রশাসক। একই সঙ্গে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে কেয়ার প্রকল্পের আওতায় রাস্তাঘাট পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ কার্যক্রমের স্বচ্ছতা যাচাই করেন। এ সময় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তার সহযোগিতায় পরিষদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও অবহিত হন তিনি।

এরপর জেলা প্রশাসক আর-আতাইকুলা ইউনিয়ন ভূমি অফিস ও নবনির্মিত ইউনিয়ন ভূমি অফিস ভবন পরিদর্শন করেন। পরে আতাইকুলা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শিক্ষার পরিবেশ ও শিক্ষা কার্যক্রমের খোঁজ নেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাঁকে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় তথ্য তুলে ধরেন।

দিনের পরবর্তী কর্মসূচিতে তিনি আর-আতাইকুলা ইউনিয়নের পুটিগাড়া গুচ্ছগ্রাম প্রকল্প পরিদর্শন করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অধীনে পরিচালিত প্রকল্পটির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আর-আতাইকুলা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে এর কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

দুপুরের পর জেলা প্রশাসক সাঁথিয়া উপজেলা ভূমি অফিস ও সাঁথিয়া থানা পরিদর্শন করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) এবং থানার অফিসার ইনচার্জ নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে তাঁকে অবহিত করেন। পরিদর্শন কর্মসূচির শেষ পর্যায়ে তিনি সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘুরে দেখেন। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসকের সফরসূচি ও এ-সংক্রান্ত নির্দেশনার বিষয়টি জানানো হয়েছিল।

জেলা প্রশাসকের দিনব্যাপী এ সফরে সরকারি দপ্তরের প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি ভূমি ব্যবস্থাপনা, শিক্ষার পরিবেশ, স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিশেষ গুরুত্ব পায়। মাঠপর্যায়ে প্রশাসনিক কার্যক্রমের নিয়মিত তদারকি ও নজরদারি আরও জোরদার হলে সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। একই সঙ্গে সাধারণ মানুষের ভোগান্তি কমে জনসেবার মান আরও উন্নত হবে বলে প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat